ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

সিলেটে ভোক্তা অধিকার আইনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৪ নভেম্বর ২০২০   ৩২১ বার পঠিত
সিলেটে ভোক্তা অধিকার আইনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর যৌথ অভিযান মেয়াদবিহীন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর অভিযোগে সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকায় সিলেট ফুড প্রোডাক্ট নামীয় একটি খাদ্য দ্রব্য প্রস্তুতকারী ফেক্টরীতে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের জালালাবাদ থানার নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক মো.আমিরুল ইসলাম মাসুদ ও র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ মো. সামিউল আলম।

অভিযানে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে সিলেট ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ ২৫ হাজার টাকা ও জিএন্ডএস ফুড প্রোডাক্টসকে ৩ লক্ষ টাকাসহ মোট ৪লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি এ, কে, এম, কামরুজ্জামান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa