ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

সিলেটে করোনাভাইরাসে কেড়ে নিলো আরও ১ জনের প্রাণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৮ নভেম্বর ২০২০   ৩০৭ বার পঠিত
সিলেটে করোনাভাইরাসে কেড়ে নিলো আরও ১ জনের প্রাণ

সিলেটে মহামারি করোনাভাইরাস কেড়ে নিয়েছে একজনের প্রাণ। নিহত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা ছিলেন। রবিবার (৮ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার (৭ নভেম্বর) তিনি মারা যান।

তাকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ২৩৬। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন। এর মধ্যে সিলেটে ৩০, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ১ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৩৪, সুনামগঞ্জে ২ হাজার ৪১৭, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮০৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৫ ও সুনামগঞ্জের ২ জন। এই ৩৭ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৯৫২, সুনামগঞ্জে ২ হাজার ৩৫২, হবিগঞ্জে ১ হাজার ৫৪৮ ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯৩ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa