ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

সিলেটের ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   ৩১৭ বার পঠিত
সিলেটের ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক সিলেটের ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহিত হয়েছেন।

বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আব্দুল বারেকের বাড়ি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তার হঠাৎ মৃত্যুতে এলাকাসহ ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa