ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

সাপ দিয়ে দড়ি লাফ খেলা, তাও শিশুরা!

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ৪৮২ বার পঠিত
সাপ দিয়ে দড়ি লাফ খেলা, তাও শিশুরা!

সাপ নিয়ে দড়ি লাফ খেলার কথা শুনে অনেকেরই কপালে চোখ উঠে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে শিশুরা সাপ দিয়ে দড়ি লাফ খেলছে। ২৭ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পরই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, দুই শিশু বিরাট লম্বা একটি সাপের দুই প্রান্ত দুইদিক থেকে ধরে রেখে দোলাচ্ছে। আর অন্য আরেকটি শিশু সেটির ওপর দিয়ে লাফিয়ে খেলা করছে। সাপটি অবশ্য মৃত ছিল।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ভিডিওটি ভিয়েতনামের। সেখানে সাপের উপদ্রব অনেক বেশি। সর্বত্রই সাপের দেখা মেলে। তাই এই সরীসৃপটির সাহচর্যে সবাই অভ্যস্ত হয়ে উঠেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa