
দুবাইয়ের রাস্তায় বলিউড তারকা সানি লিওনের স্কেটিংয়ের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্কেটিংয়ের ভিডিওটি প্রকাশ্যে এনেছেন সানি নিজেই। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম আইডিতে ভিডিও পোস্ট করেন।
এরপরই ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে সাবেক এই পর্নো তারকাকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এখন শীতকাল চলছে। শীত উপভোগ করতেই দুবাইয়ে গেছেন সানি লিওন।
আর সেখানে গিয়ে স্কেটিংয়ে মেতে উঠেন তিনি। স্কেটিংয়ের সময় ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানান তিনি।
