ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

সরাইল দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা প্রদর্শনী চলছে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ৩৬৩ বার পঠিত
সরাইল দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা প্রদর্শনী চলছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়েছে । উক্ত ‘প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য-৩১২ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ। উপজেলা ‘প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ূব খান নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুনসুর আহমেদ, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমা বেগম।  অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রদর্শনীর ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখির প্রদর্শনীগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীর ৩০টি স্টলের  সকলকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমকে অসমাপ্ত আতœজীবনী বইটি উপহার প্রদান করেন। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি।  হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
প্রধান অতিথি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)বলেন, ‘এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।’
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa