ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

সরকারি চাকরিতে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ খালি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ৩২২ বার পঠিত
সরকারি চাকরিতে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ খালি

সরকার চাইলে তিন লাখ বেকারকে সরকারি চাকরি দিতে পারবে। বর্তমানে দেশে সরকারি চাকরিতে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ খালি রয়েছে।

তবে সরকারি চাকরিতে নিয়োগ চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এই তথ্য জানান।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ফরহাদ হোসেন জানান, ৩৭তম ও ৩৯তম বিসিএস এর মাধ্যমে গত বছর পাঁচ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

 

 

এ ছাড়া ৪০তম বিসিএস এর মাধ্যমে এক হাজার ৯১৯ জন ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

গত বছর (০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টি করা হয়েছে।

বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa