ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে বড় ধরনের কোনো বিপদ ছাড়াই রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাচ্ছিলেন এই অভিনেত্রী। পথে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পরে মানিকগঞ্জে না গিয়ে ঢাকায় ফিরে আসেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানিয়ে তানজিন তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
তার এই পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তানজিন তিশা। বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন।

মন্তব্য করুন