ঢাকা
০৯ জুলাই ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিলের ওপর রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার আপিলের শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন।

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে তিনটি আপিল করা হয়েছে। এর মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি আপিল করেন। এ ছাড়া নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক দুটি আপিল করেন।

জামায়াতের করা আপিলের সঙ্গে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির করা লিভ টু আপিলও শুনানির তালিকায় রয়েছে। গত সোমবার আপিলের শুনানি শুরু হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি শেষে বুধবার রায়ের জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস করে। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি বিষয়ে পরিবর্তন আনা হয়। এর মধ্যে অন্যতম ছিল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ।

পরে পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হয়। তবে রায়ের কিছু বিষয় নিয়ে আইনি জটিলতা থাকায় এর বিরুদ্ধে আপিল করা হয়।

এখন আপিল বিভাগের রায়ের ওপর নির্ভর করছে পঞ্চদশ সংশোধনীর ভবিষ্যৎ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে পরবর্তী আইনি অবস্থান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa