ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

লালমনিরহাটের কালীগঞ্জে হঠাৎ বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৬ মে ২০২৬   ১৬৩ বার পঠিত
লালমনিরহাটের কালীগঞ্জে হঠাৎ বজ্রপাতে কৃষকের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় হঠাৎ মেঘ-বৃষ্টি দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো: ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় এ ঘটনা ঘটে।

ইউসুফ ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে এবং তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বজ্রপাতের পর কিছু সময় একই স্থানে দাঁড়িয়ে ছিলেন ইউসুফ। পরে পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’তিনি মৃতের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa