ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

রূপগঞ্জে নবজাতক শিশুর গলা কাটা মস্তক উদ্ধার।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ৪৩৯ বার পঠিত
রূপগঞ্জে নবজাতক শিশুর গলা কাটা মস্তক উদ্ধার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি নবজাতক শিশুর গলা কাটা মস্তক পুকুর থেকে উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ। ২০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নীল ভিটা এলাকার জুয়েলের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে আল আমিন (১৩) তার কয়েকজন বন্ধু নিয়ে গোলাকান্দাইল মধ্য পাড়ায় আতাবরের বাড়ির পাশে একটি বাউন্ডারি করা পুকুরের পানি ফেলে মাছ ধরার সময় এ শিশুর গলা কাটা মস্তক দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মস্তকটি উদ্ধার করে। মস্তকের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। শিশুর মাথায় দুটি কপের চিহ্নও দেখা যায়।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। শিশুর মস্তকটি ময়না তদন্ত ও ডিএনএ টেস্টের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa