ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   ২৬৭ বার পঠিত
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

রাজশাহীতে উপজেলা শিক্ষা অফিস থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। বুধবার গোদাগাড়ীসহ জেলার বেশ কয়েকটি উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ বই এবং নবম শ্রেণীর কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই উপজেলা পর্যায়ে এখনো না পৌঁছানোয় ওই শ্রেণীর বই বিতরণ শুরু করা যায়নি। শিক্ষা অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। বই পৌঁছানো মাত্রই তা স্কুলগুলোতে সরবরাহ করা হবে।

বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর তিন থেকে চার মাস পর শিক্ষার্থীরা পুরোপুরি বই হাতে পেয়েছিল। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এ বছর তারা শিক্ষাবর্ষের শুরুতেই সম্পূর্ণ পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর প্রত্যাশা করছেন।

জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, “আমরা আশা করছি শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্যবই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি না এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।”

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর বিপরীতে প্রথম ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই সরবরাহ শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বই হাতে পাবে বলে আশা করছে শিক্ষা বিভাগ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa