ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজধানীর ইসলামপুরে এসি বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ৩২৪ বার পঠিত
রাজধানীর ইসলামপুরে এসি বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

 

রাজধানীর ইসলামপুরে এসি মেরামতের সময় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে আল-আমিনও মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুইজনে।

মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। তিনি জানান, আগুনে আল-আমিনের দেহের ১২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে সোমবার সন্ধ্যায় ইসলামপুরের লায়ন্স টাওয়ারের ১২ তলায় এসির কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

আল-আমিন ছাড়াও এ ঘটনায় দগ্ধ বাকি দুজন হচ্ছেন আশিকুর রহমান ও আরিফুল। সোমবার রাতে আশিকুর রহমান মারা যান। আরিফুল বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ইন্সপেক্টর বাচ্চু জানান, দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন আরিফুলের শরীরের ১৪ শতাংশ পুড়েছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa