ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ থানা বিরামপুর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩৭৭ বার পঠিত
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ থানা বিরামপুর

পুলিশের রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে দিনাজপুরের বিরামপুর থানা। অক্টোবর ও নভেম্বর মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম গতকাল সোমবার বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনিরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের আইন শৃংখলা ও মাসিক অপরাধ নিরোধসভা সোমবার রংপুর রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ঐ সভায় অক্টোবর ও নভেম্বর মাসের সামগ্রিক কর্ম মূল্যায়ন করে বিরামপুর থানাকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করা হয়। পরে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি ইকবাল হোসেনসহ আট জেলার পুলিশ সুপার, সকল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa