ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১   ২৬২ বার পঠিত
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার(২০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তৃতীয় তলায় ৭ নম্বর ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালের পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে হঠাৎ তৃতীয় তলায় ৭ নম্বর ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগে আগুনের সূত্রপাত ঘটে। এসময় পাশের একটি ওয়ার্ডে আগুন ছডিয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু বলেন, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সাথে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

হাসপাতালের পরিচালক রেজাউল করিম জানান, তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ সাতটি বিভাগ ৩৫ জন রোগী ভর্তি ছিলেন। রোগীদের নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।

আগুনে হাসপাতালের কয়েকটি বিছানা ও এসি পুড়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa