ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি’র খাদ্যসহায়তা প্রদান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১   ৩৯৬ বার পঠিত
রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি’র খাদ্যসহায়তা প্রদান

রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১১২০ দোকান কর্মচারিকে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে তাদের হাতে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান। বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর জেলা ও মহানগর কমিটি মানবিক সহায়তা প্রদানের আয়োজন করে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর, শ্রমিক, কর্মচারিরা। সরকার করোনার শুরু থেকেই বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি ওএমএস কার্ড বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে।

সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনও মানুষের পাশে থাকার চেষ্টা করছে। একসঙ্গে ১১২০ কর্মচারিকে ঈদ উপহার দিয়ে সহযোগিতা করার জন্য রংপুর জেলা ও মহানগর দোকান সমিতিকে সাধুবাদ জানাচ্ছি। এভাবে সবাইকে যার যার সামর্থ্য ও অবস্থান থেকে অসহায় মানুষের জন্য এগিয়ে আসতে হবে।

খাদ্যসমাগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রধান নিবার্হী কর্মকর্তা মো. নাজমুল হুদা, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন। এতে সভাপতিত্ব করেন মহানগর দোকান মালিক সমিতির সভাপতি শাহ্ মো. আশরাফুদ্দৌলা আরজু্।

স্বাগত বক্তব্য রাখেন মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালন করেন মহানগর কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত করেন মহানগর শাখার মোঃ ওমর ফারুক। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও উপস্থিত ছিলেন- জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলতাফ মাহমুদ, সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আলম, আশরাফুল আলম রিপন, আবু মোহাম্মদ শাহ্ নেওয়াজ শামীম, সেরা করদাতা আলহাজ্ব মোঃ তৌহীদ হোসেন, আলমগীর হোসেন আলম, জেলা মহিলা সম্পাদিকা সুইটি আনজুম, যুগ্ম মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস অশ্রু, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান চান, মো. এমদাদ হোসেন, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, রশিদুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, মহিলা সম্পাদিকা পারভীন আক্তার, যুগ্ম মহানগর সম্পাদিকা ফাতেমা আকতার, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুন নবী বাবুল প্রমুখ।

সামাজিক দূরত্ব মেনে ১ হাজার ১২০ জন সুবিধাভোগীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, আলু, খেঁজুর, চিনি, লাচ্ছা সেমাইসহ ফেস মাস্ক ও একটি করে জীবাণুনাশক সাবান রয়েছে।

ঈদের আগে খাদ্য সহায়তা পেয়ে দোকান কর্মচারি শাহ্ জাহান, ছবির আহমেদ, আইনুল হক ও মোছলেমা বেগম জানান, করোনায় আমরা শেষ। লকডাউনে ঘরে থেকে থেকে ঋণের বোঝা বেড়েছে। পেট চালাতে তো কাজের বিকল্প নেই। অভাবের এ সময়ে ত্রাণ পেয়ে ভালো লাগছে। ঈদের কয়টা দিন ভালো খাওয়া যাবে। দুর্দিনে খাদ্য সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্থান থেকে আসা দোকান কর্মচারিরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa