ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

যশোরে ৬০ ড্রাম সয়াবিন তেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   ৩৩৯ বার পঠিত
যশোরে ৬০ ড্রাম সয়াবিন তেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

যশোরে অবৈধভাবে ৬০ ড্রাম সয়াবিন তেল (পাম ওয়েল) মজুতের অপরাধে মুদি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে যশোর শহরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে জয়দেব মন্ডল নামের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জরিমানার পাশাপাশি অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডিত জয়দেব মন্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে তেল ক্রয় করে খুচরা বাজারে বিক্রি করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেই অভিযোগে ভিত্তিতে জানতে পারি যশোর শহরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে ৬০টি ড্রামে ১২ হাজার লিটার সয়াবিল তেল অবৈধ মজুত করেছে। পুলিশ সদস্যদের নিয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান সাতক্ষীরার চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে সয়াবিন তেল কিনে এনে এখানে মজুত করেছেন। এরপর তেলের মালিককে ডেকে আনা হয়। তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা সয়াবিন তেল যশোরের মজুতের কথা স্বীকার করেন। অবৈধভাবে ভোজ্য তেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে জয়দেব মন্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা থেকে আনা সব তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেন।
তিনি আরো জানান, তেলের দাম বৃদ্ধি হওয়ায় ঢাকা থেকে ক্রয় করা তেল তার গোডাউনে না নিয়ে যশোরে রাখতেন অভিযুক্ত জয়দেব মন্ডল। সীমিত পরিসরে যশোর থেকে নিয়ে আরো উচ্চ মূল্যে চুকনগরে বিক্রি করতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa