ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যশোরে ফেনসিডিলসহ পুলিশের সোর্স আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৩৯৩ বার পঠিত
যশোরে ফেনসিডিলসহ পুলিশের সোর্স আটক

যশোর কোতয়ালী থানার সাবেক এসআই হাসানুজ্জামানের সোর্সকে পুলিশের হ্যান্ডকাপ, ব্যাগ, মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ আটক করেছে। আটক ইয়াসির আরাফাত যশোর সদরের ক্ষিতিবদিয়া গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে।

রবিবার দুপুরে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদের বরাত দিয়ে এক প্রেসনোটের মাধ্যমে জানানো হয়, গত শনিবার সন্ধ্যায় যশোর সদরের আব্দুলপুর বাজারের শাহাদৎ মার্কেটের সামনে থেকে ইয়াসির আরাফাতকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, পিঠে ঝোলানো পুলিশ ব্যাগ, একজোড়া হ্যান্ডকাপ একটি মোটরসাইকেল উদ্বার করে। মোটরসাইকেলের সামনে পুলিশের স্টিকার মারা নেমপ্লেট লাগানো রয়েছে।

আটক ইয়াসির আরাফাত যশোর কোতয়ালী থানার সাবেক এস আই (সিভিল টিমের) হাসানুজ্জামানের সোর্স হিসেবে কাজ করতো। জব্দকৃত মোটরসাইকেল এসআই হাসানুজ্জামান ব্যবহার করতেন এবং ইয়াসির আরাফাতকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতেন। এসআই হাসানুজ্জজামানকে কোতয়ালী থানা থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বদলী করা হয়। তিনি কথিত সিভিল টিমের দায়িত্ব পালন করতেন।
যশোর ডিবি পুলিশের এসআই সোলাইমান আক্কাস ফেনসিডিলসহ পুলিশের একজোড়া হাতকড়া ও মোটরসাইকেল আটকের কথা নিশ্চিত করেছেন। তবে এসআই হাসানুজ্জামানের সোর্স হিসেবে ইয়াসির আরাফাত কাজ করতেন কিনা তা সেটা আমি বলতে পারবো না, বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa