ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

মৌলভীবাজার প্রেসক্লাব সদস্য সাংবাদিক আবুল হায়দার তরিক এখন এডভোকেট

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৬ মার্চ ২০২৬   ১৬৬ বার পঠিত
মৌলভীবাজার প্রেসক্লাব সদস্য সাংবাদিক আবুল হায়দার তরিক এখন এডভোকেট

বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশীপ পরীক্ষায় উত্তির্ন হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুল হায়দার মোঃ তরিক।

আজ (১৬ মার্চ) প্রথম প্রহরে বাংলাদেশ বার কাউন্সিল এডভোকেটশীপ মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতে ৮ হাজার ৫শত ৯৯ জন উর্ত্তীন্ন  হয়েছেন। এর মধ্যে সাংবাদিক আবুল হায়দার মোঃ তরিক রয়েছেন।

বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভূক্তি পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একই বছরের জুনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১ম বারেই সকল পরীক্ষায় উত্তির্ন হয়েছেন।

এডভোকেটশীপ সনদ অর্জনের বিষয়ে প্রতিক্রিয়ায় আবুল হায়দার মোঃ তরিক জানান ২০১৮ সালে এলএলবি ১ম পর্ব থেকে ২০২৬ এর এডভোকেট তালিকাভূক্তি চুড়ান্ত পরীক্ষা পর্যন্ত দীর্ঘ সময় এর পেছনে অতিবাহিত করে এই ফলাফল অর্জন করতে হয়েছে।

এই সাফল্যের ফলে দায়িত্বশীলতার জায়গা থেকে দায়বদ্ধতা বেড়ে গেছে। পেশার সুনাম ও সম্মান রক্ষায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সহিত কাজ করবো। পাশাপাশি যারা আমার এপর্যন্ত পৌঁছাতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa