ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

মৌলভীবাজারে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   ৩০২ বার পঠিত
মৌলভীবাজারে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের উদ্বোধন

মৌলভীবাজার শহরস্থ বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে উক্ত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল এবং শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, কাউন্সিলর ফয়ছল আহমদ, স্কুল সভাপতি সালেহ আহমদ, সদস্য শ্রীযুক্ত বিকাশেন্ধুসহ স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও পদন্নোতি প্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছিত, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রেবা গোস্বামী ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক অঞ্জনা ঘোষকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa