ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত ১৫

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৯ নভেম্বর ২০২০   ২৯১ বার পঠিত
মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত ১৫

মৌলভীবাজারের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেলে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের নিতেশ্বর এলাকার নিল আকাশ বার্গার হাউজের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই গাড়িতে মাসুম আহমদ, সাফওয়ান ও জাবেদসহ কয়েকজন কলেজ ছাত্রও ছিলো।

গাড়িতে থাকা অলি আহমদ জানান, আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ওই গাড়িতে উঠি। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। ওই এলাকায় রাস্তা সংস্কার কাজ চলছে। অপর দিক থেকে আসা ট্রাকের মুখোমুখী হলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৩১৬৫) শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার দিকে আসছিলো। দূর্ঘটনার পর থেকে ড্রাইভার পালাতক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa