ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৮ নভেম্বর ২০২০   ৩০৭ বার পঠিত
মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) ভোর ৫ টায় উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। হামলায় আহতরা হলেন, গালিমপুর গ্রামের আহাদ মিয়া (৭০), ও ময়নুল ইসলাম (৩০)।

আহতদের মধ্যে আহাদ মিয়াকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার গালিমপুর গ্রামের আহাদ মিয়ার সাথে প্রতিবেশী আক্কেল মিয়া গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আহত আহাদ মিয়া ভোরে ফজরের নামাজে মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অছিম উদ্দিনের ওপর হামলা করে। তাঁকে বাঁচাতে ময়নুল ইসলাম এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

রাজনগর থানার ওসি আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa