ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

মৌলভীবাজারে উলামা পরিষদের ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৯ নভেম্বর ২০২০   ৩৫১ বার পঠিত
মৌলভীবাজারে উলামা পরিষদের ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

ফ্রান্সে হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে ও শেরপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় শেরপুর চত্বরে উলামা পরিষদের আয়োজনে মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে ও ক্বারী মাওলানা বুরহান উদ্দিনের সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত প্রতিবাদ সমাবেশস্হলে সর্বস্তরের অসংখ্য তৌহিদী জনতার অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে তৌহিদী জনতা ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ও ম্যাঁক্রোর কুশপত্তিলিকাসহ মিছিল সহকারে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে জমায়েত হতে থাকেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা নূরুল ইসলাম, মাওলানা গিলমান আহমদ, মাওলানা আঃ- বাছিদ, মাওলানা আহমেদ রুম্মান, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, প্রিন্সিপাল মাওলানা ওয়াজিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের নিকট দাবী জানান এবং জাতিসংঘ ফ্রান্সের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠার দাবী এবং ওআইসির নিরবতার তীব্র সমালোচনা করা হয়।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরপুর চত্বরের পাশে ম্যাঁক্রোর ৫/৬ টি কুশপত্তিলিকায় জুতা পেটা করে আগুন দিয়ে পোড়ানো হয়।

সমাবেশ চলাকালীন সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শেরপুর পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ-মোশাহিদ কামাল ও এ এস আই ইসমাঈল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সমাবেশস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa