ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর ২০২০   ৩৩৩ বার পঠিত
মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সোলেমান মিয়া ওরফে সোলেমান হোসেন মনা রাজনগর সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরাবাজারের ভটেরবাড়ি তারাপাশা সড়কের সামনে অভিযান চালান রাজনগর থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ। এসময় সোলেমান মিয়া ওরফে সোলেমান হোসেন মনাকে তল্লাশি করলে তার জুতার ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরোদ্ধে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৩, ১০/১১/২০২০) দায়ের করা হয়েছে।

রাজনগর থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার জুতার ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa