ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত

মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৫৪ বার পঠিত
মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে তারা এ কর্মসূচী ঘোষণা করেন।

 

 

এসময় চিকিৎসকরা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সরকার কোটি কোটি টাকার উন্নত চিকিৎসা সরঞ্জাম দিলেও তা কাজে আসছে না। টেকনিশিয়ানের অভাবে এসব সরঞ্জাম পড়ে রয়েছে। রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা বলেন, ২০১১ সালে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখনও জরুরি বিভাগ চালু হয়নি। জরুরি বিভাগে দায়িত্ব পালনের শিক্ষা ও অভিজ্ঞতা থেকে ইন্টার্ন চিকিৎসকরা বঞ্চিত হচ্ছেন। ভবিষ্যৎ পেশাগত জীবনে তাদের শিক্ষাগত এ ঘাটতি থেকে যাবে। এসব ঘাটতি পূরণের দাবিতে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করছি।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হুমায়ুন কবির, ডা. আমিনুল ইসলাম, ডা. কবিরুল আলম, ডা. রবিউল ইসলাম, ডা. ফারিয়া টুম্পাসহ অন্যান্যরা।

ইন্টার্ন চিকিৎসকদের এ দাবির সঙ্গে সাতক্ষীরা বিএমএ সভাপতি ডা. আজিজুর রহমান একাত্মতা ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa