
মুজিব বর্ষ’ ২০২০ উদযাপন উপলক্ষ্যে পৌর মহিলা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কাজিরগাঁও এলাকায় মহিলা এমপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন.
মৌলভীবাজার আওয়ামীলীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেজিয়া বেগম সাধারণ সম্পাদক রাহেলা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদা বেগম শিউলি, সহ-সভাপতি জেনি চৌধুরী,শাহনাজ ইসলাম সাংগঠনিক সম্পাদক শামীমা ইয়াসমিন, সীমা চক্রবর্তী।
