ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

মুজিববর্ষ উপলক্ষে কুয়েতে ক্রিকেট টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ২৫ অক্টোবর ২০২০   ৩৯৪ বার পঠিত
মুজিববর্ষ উপলক্ষে কুয়েতে ক্রিকেট টুর্নামেন্ট

মুজিববর্ষ উপলক্ষে কুয়েতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে গত ২৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের উদ্যোক্তা বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেনের সঞ্চালনায় ‍ও হুমায়ূন কবির আলীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কাউন্সিলর জহিরুল ইসলাম খান, কুয়েতের প্রশাসনিক কর্মকর্তা ব্রিগেডিয়ার ইবরাহিম আল-ধাই, নাসের আল আজমি, হাতেম আল-রাশিদী, আব্দুল আজিজি রাশিদী। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন, শেখ মনির, আতাউল গনি মামুন, মো. আকবর হুসেন, শফিকুল ইসলাম বাবুল, মঈন উদ্দিন সরকার সুমন, আ হ জুবেদ, সিনিয়রসহ সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেনসহ অনেকে।

টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের ২০টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রদূত আয়োজকদের প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে দেশের সুনাম রক্ষা ও দেশের উন্নয়নে সব ধরনের কর্মকাণ্ডে দূতাবাস সবসময় প্রবাসীদের সহযোগিতা করে যাবে। পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফাইনাল খেলা জাঁকজমকভাবে উদযাপন করার আশা ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa