ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামে পরিযায়ী পাখি অবমুক্তকরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২০   ৩১৫ বার পঠিত
মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামে পরিযায়ী পাখি অবমুক্তকরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে কুড়িগ্রামে পরিযায়ী পাখি অবমুক্তকরণ করা হয়েছে। কুড়িগ্রামের যাত্রাপুর হাট এলাকা থেকে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এবং এসএম রাহাতুল ইসলাম রাহাত-এর নেতৃত্বে রোববার রাতে মোবাইল কোর্টের মাধ্যমে রফিকুল ইসলাম (৪০) নামের এক জনকে ৪টি পরিযায়ী পাখি সহ গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৫দিনের জেল দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সুলতানা সরোবরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা-এর নেতৃত্বে আটককৃত পরিযায়ী পাখিগুলো অবমুক্তকরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার, প্রেসকাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা বলেন, অতিথি পাখিরা বাইরে থেকে স্বাধীরভাবে বাঁচতে আমাদের দেশে আসে এগুলো সংরক্ষণের দায়িত্ব আমাদের। এবং আমরা যারা বাড়িতে খাচায় বিভিন্ন পাখি পুশছি সেটিও অবমুক্ত করার কথা সচেতন করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa