ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

মারা গেল সিলেটের সেই এক লিভার নিয়ে জন্ম নেওয়া দুই শিশু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
মারা গেল সিলেটের সেই এক লিভার নিয়ে জন্ম নেওয়া দুই শিশু

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক লিভার নিয়ে জন্ম নেওয়া জোড়া লাগা শিশু দুটি মারা গেছে। অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হলেও জোড়া লাগা দুই কন্যাশিশুর লিভার ছিল একটি। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি গতকাল রবিবার মারা যায়। শিশু দুটির বাবা মামুনুর রশিদ এমন তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামের কৃষক হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগমকে ভর্তি করা হয় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওইদিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো দুটি কন্যা শিশুর জন্ম দেন ফাতেমা। জন্মের পর থেকে শিশু দুটিকে রাখা হয় হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের ইনকুভেটরে। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন শিশু দুটির সকল অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ও আলাদা রয়েছে। শুধুমাত্র দুটি শিশুর লিভার একটি। এক লিভার নিয়েই জন্ম নিয়েছে তারা।

 

হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নূরুল আলম জানান, শিশু দুটির কিডনি, হার্ট ও ফুসফুস আলাদা ছিল। শুধুমাত্র লিভার ছিল একটি।

জানা গেছে, শিশু দুটির নাম রাখা হয় হান্নানা ও রুহামা। ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ’ না থাকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জোড়ালাগা শিশু দুটিকে আলাদা করা সম্ভব হয়নি। গত ২ ফেব্রুয়ারি তাদেরকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa