ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষ সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে : ছারছীনা

প্রেসবিজ্ঞপ্তি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫   ১৭৯ বার পঠিত
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষ সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে : ছারছীনা

ছারছীনা দরবার শরীফের গদ্দিনসীন পীর ছাহেব কেবলা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষ সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আজ (১২ এপ্রিল) শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে ছারছীনার পীর ছাহেব বলেন- গত ৯ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে দেশের মাদ্রাসা সমূহে দুইদিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও নববর্ষ পালনের নির্দেশনা জারী করেছে। এটা শতকরা ৯০% ভাগ মুসলমানদের দেশে খুবই দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

যেখানে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মুসলমান। তাদের দ্বারা হিন্দুদের পূজা পার্বন করানো ও অমার্জনীয় অপরাধ।

আমি অবিলম্বে এই এ নির্দেশনা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি এবং এটি অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের আশু সুদৃষ্টি কামনা করছি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa