ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

মাগুরা বিআরটিএ অফিসে হাজারো ড্রাইভিং লাইসেন্স আটকা : জনভোগান্তি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩৭৭ বার পঠিত
মাগুরা বিআরটিএ অফিসে হাজারো ড্রাইভিং লাইসেন্স আটকা : জনভোগান্তি

মাগুরা বিআরটিএ অফিসে দীর্ঘ এক বছর ধরে হাজার হাজার ড্রাইভিং লাইসেন্স আটকা পড়ে আছে। সরকারের নতুন মোটরযান আইনে ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য ড্রাইভারদের গুনতে হবে বড় অংকের জরিমানা। সেই ভয়ে অনেকে তাদের কাঙ্খিত লাইসেন্সটি হাতে পাওয়ার জন্য সকাল থেকেই ভিড় জমান বিআরটিএর অফিসে। কেউ বা বিদেশে যাবেন সেজন্য মাসের-পর-মাস ঘুরছেন বিআরটিএর বারান্দা দিয়ে, কিন্তু বিআরটিএর কর্মকর্তারা শুধুই আশ্বাস দিয়ে তাদের শান্ত রেখেছেন।

 

তেমনি একজন ভুক্তভোগী মাগুরার নিজনান্দুয়ালী গ্রামের আমিনুল ইসলাম গত সেপ্টেম্বর মাসে তার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কথা ছিল, কুয়েতের ড্রাইভিংভিসা রেডি, অনেকবার বিআরটিএ অফিসে গিয়েছেন, কিন্তু কোন লাভ হয়নি, সপ্তাহ মাস করে এই বছর কাটিয়ে দিচ্ছে।

এ ব্যাপারে মাগুরা বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক রবিউল ইসলাম জানান, “সমস্যাটি আসলে কেন্দ্রীয়ভাবে, কেন্দ্র থেকেই নতুন ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট বন্ধ আছে। লাইসেন্স প্রিন্ট এর ব্যাপারে মাগুরা বিআরটিএর কোন হাত নেই, আমরা সবার তথ্যই ঢাকায় পাঠিয়ে দিয়েছি”।
এদিকে ভুক্তভোগী মানুষজন দাবি জানান, সমস্যা যারই হোক- তা যেন দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa