মহালছড়িতে মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

শনিবার, ০২ মে ২০২৬ | ৫:০৫ অপরাহ্ণ

মহালছড়িতে মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।
apps

 

​ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বসতবাড়ির পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরহাদ (২৮) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। মাত্র এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​শনিবার (২ মে) দুপুরে উপজেলার লেবুছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার মো. আজিবর রহমানের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পানির মোটর নষ্ট হয়ে যাওয়ায় ফরহাদ নিজেই তা মেরামত করার চেষ্টা করছিলেন।

সাবধানতাবশত অসতর্ক অবস্থায় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​স্বজনরা জানান, মাত্র এক মাস আগেই নতুন জীবনে পা রেখেছিলেন ফরহাদ। তার এই আকস্মিক মৃত্যুতে নববধূ ও পরিবারের সদস্যদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে লেবুছড়ির আকাশ-বাতাস।

 খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Development by: webnewsdesign.com