ঠাকুরগাঁওয়ে দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের মে দিবস উদযাপন

শনিবার, ০২ মে ২০২৬ | ৪:৫৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের মে দিবস উদযাপন
apps

ঠাকুরগাঁও দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সংগঠনের আয়োজনে পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুভেচ্ছা কুপনের ড্র অনুষ্ঠান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: আব্দুল গফুর, সংগঠনের উপদেষ্টা এ্যাড. আশিকুর রহমান রিজভী, সভাপতি মো: আব্দুল মতিন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যগণ।

শুভেচ্ছা কূপনের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবন্দ ও অতিথিবৃন্দ। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার প্রাপ্ত নাম্বার-৩৪৩৯, দ্বিতীয় পুরস্কার পান-৪৩৩৭, তৃতীয় পুরস্কার পান-৩৩২৩, চতুর্থ পুরস্কার পান-০২২৩, পঞ্চম পুরস্কার পান-৩০০৪, ষষ্ঠ পুরস্কার পান-৩০১৩, সপ্তম পুরস্কার পান-০২৯৬, অষ্টম পুরস্কার পান-১৫০৭, ৬৫২৬, ৩৫৮৫, নবম পুরস্কার পান-০৪১১, ১৮৮৩, ০৯৭৬, ২০২৩, ৪১০৬, দশম পুরস্কার পান- ২১০৬, ৩৫২৯, ১৪১৭, ৫৩২৪, ২১৪৪, ৫০৬৮, ১২৬৩, ৪৩০৭, ৬৬৬, ৫৩৮১, ০৫২০, ১৭০৩, ০৪৮৫, ৩৭৯৫, ৬৮০০।

Development by: webnewsdesign.com