মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার

শনিবার, ০২ মে ২০২৬ | ১:০১ অপরাহ্ণ

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার
apps

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চকরাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব।

জানা যায়, শক্রবার দিবাগত রাতে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের কাজিরচক এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নির্মাণাধীন বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি প্যাকেটে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, এ ব্যাপারে মামলা করা হয়েছে।

Development by: webnewsdesign.com