সীতাকুণ্ডে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের।

শনিবার, ০২ মে ২০২৬ | ৩:০৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের।
apps

মে দিবসের ছুটিতে আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই বিষাদে রূপ নিল চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। সাগরের ঢেউয়ে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে মেহেরাজ হোসেন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাঁশবাড়িয়া সৈকতে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত মেহেরাজ চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার মো. মোশারফ আলীর ছেলে এবং চট্টগ্রাম এম.ই.এস কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের পৈত্রিক নিবাস রাজশাহীর আমতলী এলাকায়।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মে দিবস উপলক্ষে মেহেরাজ ও তার বন্ধু সাব্বির চট্টগ্রাম শহর থেকে বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে আসেন। বিকেলে মেহেরাজ সমুদ্রের ঢেউয়ে পা ভেজাতে নামলে প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকেন। বন্ধুকে বিপদে দেখে সাব্বির তাকে উদ্ধারে সাগরে ঝাঁপ দেন।

একপর্যায়ে সাব্বিরও ডুবতে শুরু করলে স্থানীয় জেলেরা একটি লাল বোট নিয়ে দ্রুত এসে তাকে জীবিত উদ্ধার করলেও মেহেরাজ নিখোঁজ থাকেন। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর মেহেরাজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাতার না জানার কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com