ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

বড়লেখায় ২৭৮ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও মগ বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ নভেম্বর ২০২০   ৪২৭ বার পঠিত
বড়লেখায় ২৭৮ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও মগ বিতরণ

এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ১৯-২০ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ দ্বারা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ২৭৮ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও মগ বিতরণ করা হয়েছে। করোনা কালীন এই সময়ে স্কুল বন্ধ থাকায় অভিবাবকদের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে তালিমপুর ইউনিয়ন পরিষদ ও হাকালুকি উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান।

অনুষ্টানে তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের সভাপত্বিতে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার মো.শাখাওয়াত হোসেন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa