ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া লাইসেন্স বাতিলসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   ৩৪০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া লাইসেন্স বাতিলসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া রিকশার লাইসেন্স বাতিল করে প্রকৃত রিকসা চালকদের লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সহ-সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাজিদুল ইসলাম, আছমা বেগম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ মিয়সহ রিকসা শ্রমিকরা।

এ সময় বক্তারা বলেন, একটি মহল দুর্নীতির মাধ্যমে প্রকৃত রিকসা চালকদের বঞ্চিত করে স্বজনপ্রীতি দেখিয়ে ভুয়া লাইসেন্স প্রদান করেছে। এতে অনেকই ব্যক্তিগতভাবে ও প্রতিষ্ঠান রিকসার মালিকানার চেয়ে ৪/৫ গুন বেশী লাইসেন্স পেয়েছে। সেগুলো তারা ১১শ টাকায় ক্রয় করে প্রকৃত চালকদের কাছে পাঁচ থেকে ১৮ হাজার টাকা দরে বিক্রি করছে।

এছাড়াও বক্তারা, শহরের সীমাহিন যানজট নিরসনে নতুন সড়ক নির্মাণ, বুয়েট প্রস্তাবিত উন্নত রিকসা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa