ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

বিশ্বনাথে সারোয়ার হোসেন চেরাগ আর নেই

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০   ২৫৯ বার পঠিত
বিশ্বনাথে সারোয়ার হোসেন চেরাগ আর নেই

সিলেটের বিশ্বনাথের গীতিকার-নাট্যকার, রাজনীতিবিদ, আশুগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী, পল্লী চিকিৎসক ও উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মুরব্বী ডাঃ সারোয়ার হোসেন চেরাগ (৭০) আর নেই। তিনি রোববার ভোর ৫টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ আসর স্থানীয় আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দক্ষ সংগঠক সারোয়ার হোসেন চেরাগের দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে ইমামতি করেন ক্বারী মনছুর আহমদ।

রাজনীতিবিদ আতিকুর রহমান আতিকের পরিচালনায় জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা পীর সিরাজ, উপজেলা বিএনপির সদস্য লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সদস্য আব্দুল হাই ও মরহুমের পুত্র ফাহিম আহমদ।

মরহুমের জানাযার নামাজে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে দক্ষ সংগঠক ডাঃ সারোয়ার হোসেন চেরাগের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাজ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa