ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশৃঙ্খলা আর হট্টগোলে ভরপুর ছিলো সিলেটের রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ২৯৩ বার পঠিত
বিশৃঙ্খলা আর হট্টগোলে ভরপুর ছিলো সিলেটের রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স

সিলেটে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স ২০২০ শেষ হয়েছে বিশৃঙ্খলা আর হট্টগোলের মধ্য দিয়ে। ২০২২-২৩ মেয়াদে ডিস্ট্রিক্ট গর্ভনর নমিনি (ডিজিএন) নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে এ বিশৃঙ্খলা আর উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর সমর্থকদের উত্তেজনা চলাকালে অগোছালোভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) বিকেলে সিলেট শহরতলীর কুশিয়ারা কনভেনশন হলে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স ২০২০ অনুষ্ঠিত হয়। কনফারেন্সে ২০২২-২৩ মেয়াদে ডিস্ট্রিক্ট গর্ভনর নমিনি (ডিজিএন) নির্বাচনে বিকাল তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
রোটারি ৩২৮২ জোনের সকল রোটারি ক্লাবের সভাপতি এ নির্বাচনের ভোটার ছিলেন। রাত দশটার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর। ফলাফলে ডিজিএন প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী ও রুহেলা খানম চৌধুরী উভয়েই ১২৪ ভোট প্রাপ্ত হন।

উভয়ের প্রাপ্ত ভোট সংখ্যা সমান হলেন জাহাঙ্গীর আলম চৌধুরীর অনুকূলে ৫টি ভোট নষ্ট হওয়ায় রুহেলা খানমকে নিজের ক্ষমতাবলে বিজয়ী ঘোষণা করেন আতাউর রহমান পীর। এ ঘোষণার সাথে সাথে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর সমর্থকদের উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালায়। পরে বিশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডিজিএন প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরীর অভিযোগ, তার অনুকূলে ৫টি ভোট নষ্ট হওয়ার কথা বললেও নির্বাচন সংশ্লিষ্টরা এগুলো দেখাতে পারেন নি এমনকি তাকে রিভিউয়ের সুযোগ দেয়া হয়নি। তারা জোর করে ফলাফলের কাগজে তার স্বাক্ষর নিতে চেয়েছেন। তিনি এ বিষয়ে আইনী পদক্ষেপ নিবেন বলে জানান।

রোটারি ই ক্লাবের সেক্রেটারি ফজলুর রহমান জসিম সিলেটভিউকে জানান, ডিজিএন পদের নির্বাচনের ফলাফল ঘোষণার পদ্ধতি অত্যন্ত পক্ষপাতমূলক। দুই প্রার্থীর ভোটসংখ্যা সমান হওয়া সত্ত্বেও পুনঃনির্বাচনের কথা বলা হয়নি। এমনকি একজন প্রার্থীকে তার নষ্ট হওয়া ভোটের রিভিউ করার সুযোগ না দিয়ে ফলাফল ঘোষণা ঠিক হয়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa