
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অধীনস্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের আঁকা ছবিতে স্বাধীনতার স্বপ্ন, শহীদদের আত্মত্যাগ এবং বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ সময় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জাতীয় দিবসগুলো উপলক্ষে এমন সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
