ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি প্রকল্প ভাংচুরের দায়ে গ্রেপ্তার তিন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০   ৩৩৪ বার পঠিত
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি প্রকল্প ভাংচুরের দায়ে গ্রেপ্তার তিন

হবিগঞ্জের বানিয়াচংয়ে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় সরকারি খাস ভূমিতে নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলার অপরাধে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট শাহ জহিরুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরান হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সহকারী মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটককৃতরা হলেন- ইয়ং স্টার স্পোটিং ক্লবের সহ-সভাপতি ও নুর মিয়ার ছেলে কাউয়ুম মিয়া (২৮), সেক্রেটারি ও আবু ছাইদ মিয়ার ছেলে উমর ফারুক (২০) ও আফতাব উদ্দিনের ছেলে ফজলু মিয়া (৫৫)।

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের মাঝে সারাদেশে ঘর নির্মাণ ও বিতরণের প্রক্রিয়ার অংশ হিসেবে বানিয়াচংয়ে প্রতি ঘরের জন্য এক লাখ ৭১ হাজার টাকা করে মোট ৫৫টি ঘরের অর্থ বরাদ্দ দেয়া হয়। বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণ পাড়া মহল্লায় প্রশাসনের পক্ষ থেকে সরকারি খাস ভূমি শনাক্ত করে ৫৫টির মধ্যে ১৪টি ঘরের জায়গা নির্ধারণ করে নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু দুটি ঘরের প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করার পরই ভোররাতে সেগুলো ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, সন্দেহজনক আচরণে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তে ঘর ভাংচুরের সাথে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের মাঝে বন্টনের লক্ষ্যে বানিয়াচংয়ে ৫৫টি ঘর নির্মাণের প্রক্রিয়া প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়। সেই লক্ষ্যে মাটি ভরাট করে ঘর নির্মাণ শুরু করা হয়। কিন্তু রাতের আধাঁরে কে বা কারা নির্মানাধীন ঘর দু’টি ভেঙ্গে ফেলেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তিনজনকে আটক করা হয়। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa