ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে

বাগেরহাটের শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ আটক ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   ৩৬৪ বার পঠিত
বাগেরহাটের শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ আটক ২

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি ঘরের পাটাতন থেকে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় এ তথ্য জানান।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। আটক দু’জন হলেন- শরণখোলার রাজৈর গ্রামের মো. মতিন হাওলার ওরফে মতি কাজীর ছেলে ইলিয়াস হাওলাদার (৩৫) ও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে মনিরুল ইসলাম শেখ (৪৮)। এদের মধ্যে মনিরুল বর্তমানে শরণখোলার রায়েন্দা বাসস্টান্ড এলাকায় বসবাস করেন। তার বাসার পাটাতন থেকে চামড়াগুলো জব্দ করা হয়।

এসপি পঙ্কজ চন্দ্র রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত রাত পৌনে ২টার দিকে শরণখোলার রায়েন্দা বাসস্টান্ড সংলগ্ন মনিরুল ঘরে অভিযান চালানো হয়। সে সময় ঘরটির পাটাতন থেকে ১৯টি হরিণের চামড়া জব্দ করাসহ মনিরুল ও ইলিয়াসকে আটক করা হয়।

এছাড়া সে সময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa