ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

পুলিশ মহড়া দিয়ে শ্রীমঙ্গলে ডাকাতি প্রতিরোধের আগাম বার্তা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   ৩০৭ বার পঠিত
পুলিশ মহড়া দিয়ে শ্রীমঙ্গলে ডাকাতি প্রতিরোধের আগাম বার্তা

শীত মৌসুম এলেই বেড়ে যায় চুরি ডাকাতি। তাই আসছে শীত মৌসুমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাকে চোর ডাকাতের হাত থেকে রক্ষার জন্য এখন থেকেই মাঠে নেমেছেন পুলিশ প্রশাসন।

গত বুধবার (৪ নভেম্বর) শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যর গভীর রাত থেকে ভোর সকাল পর্যন্ত মহরা দিয়েছে পৌর এলাকাসহ উপজেলার প্রত্যন্ত এলাকা। তারা চষে বেরিয়েছেন ভাড়াউড়া চা বাগান, মৌলভীবাজার রোড, জেডি রোড, সৌরভী পাড়া, বিরাহীমপুর, শ্যামলী আবাসিক এলাকা, ফুলছড়া চা বাগান, কালীঘাট চা বাগান, চকগাও বাজার, শিববাড়ী বাজার, সিন্দুরখান বাজার, হুগলিয়া বাজার, আমরাইল চা বাগান, সাতগাঁও বাজার, মতিগঞ্জ বাজার, হবিগঞ্জ সড়ক ও রেল স্টেশন এলাকা।

এসময় সাইরেন বাজিয়ে তাদের উপস্থিতি জানান দিয়েছেন। বিভিন্ন এলাকার নৈশপ্রহরীদের হাতে তুলে দিয়েছেন শুকনো খাবার। মহড়ার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের সিকাদার।
সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপ-পরিদর্শক মো.আল আমিন, মো. আলমগীর হোসেন, রোকনুজ্জামান, মুখলেসুর রহমান লস্করসহ থানা অনান্য পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক জানান, শীত মৌসুম এলেই চোর ডাকাতের উপদ্রপ বেড়ে যায়। তাই শীতকে সামনে রেখে এ উপজেলার চুরি ডাকাতি প্রতিরোধে আমরা আগাম সতর্কতা নিয়েছে। বিভিন্ন এলাকার ব্যক্তিদের সাথে আলোচনা করে পড়া মহল্লায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের এই মহড়া প্রতি রাতেই অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa