ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

‘পুলিশের সোর্সকে’ পিটিয়ে হত্যা

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯   ৪৪২ বার পঠিত
‘পুলিশের সোর্সকে’ পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের ‘সোর্স’ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার মধ্যরাতে পিটুনির শিকার হওয়ার পর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুরাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আজিজ, মিল্টন, মিন্টু, সোহেল নামে পূর্বপরিচিত কয়েকজন রাত সাড়ে ১১টার দিকে মুরাদকে ডেকে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা মুরাদকে বেধড়ক পিটুনি দেয়।
ছাড়া পাওয়ার পর বাসায় চলে যান মুরাদ। কিন্তু অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa