ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

নড়াইলে র‌্যাব’র অভিযানে নিখোঁজের ১৩ দিন পর রাজ মিস্ত্রি উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৬ মার্চ ২০২২   ৪৩৭ বার পঠিত
নড়াইলে র‌্যাব’র অভিযানে নিখোঁজের ১৩ দিন পর রাজ মিস্ত্রি উদ্ধার

নিখোঁজের ১৩ দিন পর উদ্ধার হলো রাজমিস্ত্রী। নড়াইলের কালিয়ায় নিখোঁজ রাজমিস্ত্রী রাজিব মোল্যাকে (৩২) কে উদ্ধার করেছে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে নিখোঁজের ১৩ দিন পর তাকে লোহাগড়া থানার এড়েন্দা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রাজিব মোল্যা কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজিবের অবস্থান নিশ্চিত হয়ে যশোর ক্যাম্পের র‌্যাব-৬ সিপিসি-৩ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক কালিয়া থানায় হস্তান্তর করা হয়। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) রতনুজ্জামান,রাজিব মোল্যা কে উদ্ধারের বিষয়টি গনমাধ্যম কে নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, রাজিব উপজেলার সালামাবাদ ইউপির বাকা গ্রামের একটি বাড়ীতে কাজ করার নাম করে বেরিয়ে আর ফিরে আসায় ১৬ মার্চ রাজিবের শশুর কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের দাউদ খান কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa