ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

নড়াইলে অপহরণকারীদের দাবি করা টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে হত্যা!!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   ৩৭১ বার পঠিত
নড়াইলে অপহরণকারীদের দাবি করা টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে হত্যা!!

নড়াইলে অপহরণকারীদের দাবি করা টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে (১২) হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ ) সকালে বোড়ামারা দক্ষিণপাড়ার জয়নাল মোল্যার বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার হয়। নিহত শিশু বোড়ামার গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে। সে পেড়লী দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আরাফাতের প্রতিবেশী সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যা (১৮) ও তৌহিদুল মোল্যার ছেলে নাবিল মোল্যাকে (১৫) অপহরণকারী সন্দেহে আটক করেছে পিবিআই। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নাবিল মোল্যার বাবা তহিদ মোল্যা ও মা ফাতেমাকে আটক রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রাম থেকে আরাফাত নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় রাতে নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করে।

এরপর রবিবার (১৩ মার্চ) সকালে একটি নম্বর থেকে মুক্তিপণের জন্য আরাফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। যে মোবাইল থেকে অপহারণকারীরা মুক্তিপণ দাবি করেছিল, সেই নাম্বার ট্র্যাকিং করে সোমবার রাতে অপহারণকারীদের সন্ধান পায় পিবিআই। তাদের দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদে লাশের সন্ধান পায় পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে আরাফাতের বাড়ির পাশে জয়নাল মোল্যার বাগানে আরাফাতের গলিত লাশ উদ্ধার করে।
শিশু আরাফাতের বাবা ওবাইদুর শিকদার বলেন, অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। দাবীকৃত টাকা না দেওয়ায় আমার শিশুপুত্রকে হত্যা করা হয়েছে। নড়াইল সদর থানার ওসি মো. শওকত কবীর জানান, আমাদের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন উদ্ধারকাজ পরিচালনা করে। এ ঘটনায় অপহরণ করে হত্যা মামলা হচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইন্সপেক্টর শামিম জানান, আসামিদের দেওয়া তথ্য মতে শিশুর লাশ উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa