ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সেনবাগ থানার ওসির সম্মাননা অর্জন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২   ৩৫৫ বার পঠিত
নোয়াখালী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সেনবাগ থানার ওসির সম্মাননা অর্জন

নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মননা অর্জন করেছেন।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) আনুষ্ঠানিক ভাবে মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীর হাতে সম্মননা স্বারক,সনদপত্র ও পুরস্কারের নগদ টাকা তুলে দেন।

এর আগে নোয়াখালী পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল মনিরুল হক হলে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জানুয়ারি-২০২২ অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীকে জেলায় শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়।এর আগেও তিনি টানা দুইবার জেলায় শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছিলেন।
একই দিন জানুয়ারি মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে আরো ০৭ (সাত) জন এবং বিশেষ পুরষ্কার ০৫ জন সহ সর্বোমোট ১৩ জন অফিসারকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা: নোয়াখালী জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার পান সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান এবং শ্রেষ্ঠ ওসি হিসাবে দ্বিতীয় স্থান অর্জন করেন হাতিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আনোয়ার ইসলাম। এছাড়াও আরো ৭ জন তৃতীয় সহ ও ৫ জন বিশেষ সম্মননা সহ মোট ১৩ জনকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa