ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নীলফামারীর ডোমারে বই বিতরণ উৎসব

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০১ জানুয়ারি ২০২০   ৩২৭ বার পঠিত
নীলফামারীর ডোমারে বই বিতরণ উৎসব

“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীর ডোমার উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে কমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে বই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। বুধবার(১লা জানুয়ারী) সকালে উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ¦লের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ।

এসময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুস ছামাদ,শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার,পিটিআই সভাপতি জাকির প্রধান,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,শিক্ষাবিদ অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম ও মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন বোড়াগাড়ী প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ মহেশ লালা প্রাথমিক বিদ্যালয় ও মহেশ লালা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম ও শিক্ষা অফিসার আমির হোসেন জানান,এবারে উপজেলায় ৫লক্ষ ৩৭ হাজার ৬শত ৬৩টি নতুন বই পাবে শিক্ষার্থীরা।

অপরদিকে ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ.লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু নিজ অর্থায়নে সাড়ে ৩শত শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি নতুন পোষাক বিতরণ করেন। শিক্ষার্থীরা নতুন বই ও পোষাক পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে। এসময় প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: করমা বেগমসহ সহকারী শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa