
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময় দিয়েছেন, নির্বাচনের এই সময় নিয়ে আমরা একেবারে সন্তুষ্ট নই।
বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা যমুনায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক দুপুর ২টার দিকে শেষ হয়।
আরো পড়ুন : আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা
মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট সময় বেঁধে দেননি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ টাইম (সর্বশেষ সময়), এর পরে হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ। অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আরো পড়ুন : সংস্কারও চলমান থাকবে, নির্বাচন হতে হবে সময় মতন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান