ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী-সন্তানকে খুঁজতে গিয়ে গৃহবধূ গণধর্ষণ, গ্রেফতার তিন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৭ নভেম্বর ২০২০   ৩৮৬ বার পঠিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী-সন্তানকে খুঁজতে গিয়ে গৃহবধূ গণধর্ষণ, গ্রেফতার তিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনায় শুক্রবার রাতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তের ছেলে রাজ বল্লভ (৬২)।

এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় স্বামী। দুইদিন পরও বাসায় ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে স্বামী-সন্তানকে খুঁজতে বের হয় সেই গৃহবধূ। মুসলিমনগর এলাকায় ইজিবাইক রাখার এক গ্যারেজে গিয়ে স্বামী সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে ৪ জন ব্যক্তি গৃহবধূকে আটক করে নরসিংপুর প্রাইমারী স্কুলের পিছনে নিয়ে পর্যায়ক্রমে ৩ জন ধর্ষণ করে, একজন শ্লীলতাহানি করে। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না বলতে হুমকিতে দিয়ে গৃহবধূকে তাড়িয়ে দেয়।

ওসি জানান, এ ঘটনায় গৃহবধূ তার আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছু সময় বিলম্ব করেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি আরও তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa